Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১১:৩৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল ঝালকাঠি জেলা ও দায়রা জজ পদে রদবদল
১৯ August ২০১৪ Tuesday ৮:৫০:০৩ PM
Print this E-mail this

বরিশাল ঝালকাঠি জেলা ও দায়রা জজ পদে রদবদল
ডেস্ক রিপোর্ট


বরিশাল সংবাদ মানচিত্রফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে বরিশালের জেলা ও দায়রা জজ এবং বাগেরহাটের জেলা ও দায়রা জজ এসএম সোলয়মানকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ পদে বদলিপূর্বক নিয়োগ করেছে আইন মন্ত্রণালয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ৮ কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক নিয়োগ করা হয়। মঙ্গলবার এ বিষয় মন্ত্রণালয়ে আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থের এ আদশটি জারি করেন আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মিজানুর রহমান খান।

আইন মন্ত্রণালয় সূত্র আরো জানায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুইনাল, ঢাকার সদস্য (জেলা জজ) নুরুল ইসলাম খানকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে,

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা এর রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. ওবায়দুস সোবহানকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ, নাটোর জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলামকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ,

রংপুরের বিশেষ জজ (জেলা জজ) মো. রবিউল হাসানকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এবং পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. সফিকুল ইসলামকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com