" />
AmaderBarisal.com Logo

এইচএসসিতে শূণ্য পাশের কলেজ দুটিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২০ August ২০১৪ Wednesday ৫:১৬:২৪ PM

বরিশাল শিক্ষা বোর্ড - ফাইল ফটোসম্প্রতি এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে দুই কলেজের কেউ পাশ করে নি। ওই দুই কলেজকে পাঠদানের অনুমতি বাতিল করার নোটিশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।

বুধবার বরিশাল শিক্ষাবোর্ড কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন এ নোািটশ করেন। কলেজ দুটি হচ্ছে পটুয়াখালীর গুলি আউলিয়াপুর মডেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মহাবিদ্যালয় এবং পিরোজপুরের দৈহারী মহাবিদ্যালয়।

বরিশাল শিক্ষাবোর্ড সুত্রে জানা গেছে, ১৩ আগস্ট প্রকাশিত এইচএসসির ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার গুলি আউলিয়াপুর মডেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মহাবিদ্যালয় থেকে ১৮ জন এবং পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার দৈহারী মহাবিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহন করে একজনও পাশ করেনি।

কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন বলেন- কলেজ দুইটির শিক্ষার্থীও খুবই কম এবং অবস্থা শোচনীয়। যার জন্য কেউ পাশ করে নি। এরপর এদের পাঠদানের অনুমতি বাতিল করা হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।