এইচএসসিতে শূণ্য পাশের কলেজ দুটিকে শোকজ নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে দুই কলেজের কেউ পাশ করে নি। ওই দুই কলেজকে পাঠদানের অনুমতি বাতিল করার নোটিশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।
বুধবার বরিশাল শিক্ষাবোর্ড কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন এ নোািটশ করেন। কলেজ দুটি হচ্ছে পটুয়াখালীর গুলি আউলিয়াপুর মডেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মহাবিদ্যালয় এবং পিরোজপুরের দৈহারী মহাবিদ্যালয়।
বরিশাল শিক্ষাবোর্ড সুত্রে জানা গেছে, ১৩ আগস্ট প্রকাশিত এইচএসসির ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার গুলি আউলিয়াপুর মডেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মহাবিদ্যালয় থেকে ১৮ জন এবং পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার দৈহারী মহাবিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহন করে একজনও পাশ করেনি।
কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন বলেন- কলেজ দুইটির শিক্ষার্থীও খুবই কম এবং অবস্থা শোচনীয়। যার জন্য কেউ পাশ করে নি। এরপর এদের পাঠদানের অনুমতি বাতিল করা হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |