![]() পলেস্তারা খসে বিএম কলেজের ২ ছাত্র আহতনিজস্ব প্রতিবেদক ২০ August ২০১৪ Wednesday ৭:০০:২৯ PM
আহত ছাত্ররা হচ্ছেন কলেজের ইংরেজী বিভাগের ছাত্র মো. বাদল ও অর্থণীতি বিভাগের ছাত্র মো. তরিকুল ইসলাম। তাদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিগ্রী হোষ্টেলের ছাত্র জাহিদ হোসেনসহ অন্যান্যরা জানান- হোস্টেলের এ ও বি ব্লকের বেহাল অবস্থা। ছাদসহ চারপাশ থেকেই পলেস্তরা ভেঙে পরছে। এমনকি রডও বের হয়ে গেছে। ছাত্রাবাস কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার অবহিত করা হলেও তারা কোন ব্যাবস্থা নেয়নি। মঙ্গলবার রাতে তারা সকলে ঘুমাতে গেলে একাধারে এ ব্লকের ৩টি ও বি ব্লকের ২টি কক্ষের ছাদের পলেস্তরা ধ্বসে পরে। এগুলো ঘুমিয়ে থাকা শিক্ষার্থীদের গায়ে পরে। এতে কমবেশি সকলেই আহত হন। বাদল ও তরিকুলের গায়ে খুব বেশি পরিমান পলেস্তার পরায় তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করি। ছাত্রাবাসের সুপার মো. রফিকুল ইসলাম বলেন- বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানানো হয়েছে। ছাত্রাবাসটি অনেক পুরানো বলে এমন ঘটেছে। শিঘ্রই এ হোস্টেলের বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে। এব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাত্রাবাসটির জন্য নতুন বরাদ্দ আসলেই সংস্কার করা হবে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল সরকারি বিএম কলেজের ডিগ্রী হোষ্টেলের ছাদের পলেস্তরা ধ্বসে পরে দুই শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।