Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:৪৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » পলেস্তারা খসে বিএম কলেজের ২ ছাত্র আহত
২০ August ২০১৪ Wednesday ৭:০০:২৯ PM
Print this E-mail this

পলেস্তারা খসে বিএম কলেজের ২ ছাত্র আহত
নিজস্ব প্রতিবেদক


বরিশাল সংবাদ মানচিত্রবরিশাল সরকারি বিএম কলেজের ডিগ্রী হোষ্টেলের ছাদের পলেস্তরা ধ্বসে পরে দুই শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

আহত ছাত্ররা হচ্ছেন কলেজের ইংরেজী বিভাগের ছাত্র মো. বাদল ও অর্থণীতি বিভাগের ছাত্র মো. তরিকুল ইসলাম। তাদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিগ্রী হোষ্টেলের ছাত্র জাহিদ হোসেনসহ অন্যান্যরা জানান- হোস্টেলের এ ও বি ব্লকের বেহাল অবস্থা। ছাদসহ চারপাশ থেকেই পলেস্তরা ভেঙে পরছে। এমনকি রডও বের হয়ে গেছে।

ছাত্রাবাস কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার অবহিত করা হলেও তারা কোন ব্যাবস্থা নেয়নি। মঙ্গলবার রাতে তারা সকলে ঘুমাতে গেলে একাধারে এ ব্লকের ৩টি ও বি ব্লকের ২টি কক্ষের ছাদের পলেস্তরা ধ্বসে পরে।

এগুলো ঘুমিয়ে থাকা শিক্ষার্থীদের গায়ে পরে। এতে কমবেশি সকলেই আহত হন। বাদল ও তরিকুলের গায়ে খুব বেশি পরিমান পলেস্তার পরায় তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করি।

ছাত্রাবাসের সুপার মো. রফিকুল ইসলাম বলেন- বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানানো হয়েছে। ছাত্রাবাসটি অনেক পুরানো বলে এমন ঘটেছে। শিঘ্রই এ হোস্টেলের বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।

এব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাত্রাবাসটির জন্য নতুন বরাদ্দ আসলেই সংস্কার করা হবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com