![]() গৌরনদীতে ব্যবসায়ীদের ওপর যুবলীগ কর্মীর হামলাপ্রতিনিধি, গৌরনদী ২১ August ২০১৪ Thursday ৫:৪১:০৩ PM
টরকী বন্দরের ব্যবসায়ীরা জানান- বন্দরের যানজট কমাতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী ট্রলি, নছিমন প্রবেশের নিষেধাজ্ঞা করেন বনিক সমিতি। আহত ব্যবসায়ী মামুন মাঝি জানান- উপজেলার বাউরগাতি গ্রামের ইটভাটার মালিক মামুন খান ইট ভর্তি ট্রলি নিয়ে বুধবার বিকেল ৩টার দিকে বন্দরের মাঝিপট্টি দিয়ে যাচ্ছিল। এ সময় তিনিসহ বন্দরের ব্যবসাযীরা ইট ভর্তি ট্রলিটি আটকে দেয়। এ নিয়ে মামুন খানের সাথে তাদের বাকবিতান্ডা হয়। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মামুন খানের শ্যালক চরগাধাতলী গ্রামের যুবলীগ কর্মী বাবু খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনে চারটি মোটরসাইকেলে যোগে টরকী বন্দরের মাঝিপট্টিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ব্যবসাযী মামুন মাঝি, হীরা মাঝি, বদিউজ্জামান চঞ্চল, সুজন হাওলাদার, রাজিব হোসন ও লিয়াকত হোসেনকে মারধর করে। টরকীবন্দর ব্যবসাযী সমিতির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন বলেন- ‘বহিরাগতদের হামলায় ব্যবসায়ীরা আহত হওয়ার ঘটনা শুক্রবারের মধ্যে বিচার না হলে ব্যবসায়ী সমিতি কঠিন আন্দোলনের কর্মসুচি ঘোষণা করবে। এ ব্যাপারে ইটভাটার মালিক মামুন খান বলেন- ব্যবসায়ীরা প্রায়ই ট্রলির চালকদের মারধর করে বিধায় বাবু তাদেরকে মারধর করেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন- ‘এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

দিনের বেলায় মালবাহী ট্রলি প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশালের গৌরনদী উপজেরার টরকীবন্দরে হামলা চালিয়ে ৬ ব্যবসাযীকে আহত করেছে।