Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১১:৩৫ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » বরিশাল সদর » গৌরনদীতে ব্যবসায়ীদের ওপর যুবলীগ কর্মীর হামলা
২১ August ২০১৪ Thursday ৫:৪১:০৩ PM
Print this E-mail this

গৌরনদীতে ব্যবসায়ীদের ওপর যুবলীগ কর্মীর হামলা
প্রতিনিধি, গৌরনদী


বরিশাল সংবাদ মানচিত্রদিনের বেলায় মালবাহী ট্রলি প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশালের গৌরনদী উপজেরার টরকীবন্দরে হামলা চালিয়ে ৬ ব্যবসাযীকে আহত করেছে।

টরকী বন্দরের ব্যবসায়ীরা জানান- বন্দরের যানজট কমাতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী ট্রলি, নছিমন প্রবেশের নিষেধাজ্ঞা করেন বনিক সমিতি।

আহত ব্যবসায়ী মামুন মাঝি জানান- উপজেলার বাউরগাতি গ্রামের ইটভাটার মালিক মামুন খান ইট ভর্তি ট্রলি নিয়ে বুধবার বিকেল ৩টার দিকে বন্দরের মাঝিপট্টি দিয়ে যাচ্ছিল। এ সময় তিনিসহ বন্দরের ব্যবসাযীরা ইট ভর্তি ট্রলিটি আটকে দেয়।

এ নিয়ে মামুন খানের সাথে তাদের বাকবিতান্ডা হয়। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মামুন খানের শ্যালক চরগাধাতলী গ্রামের যুবলীগ কর্মী বাবু খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনে চারটি মোটরসাইকেলে যোগে টরকী বন্দরের মাঝিপট্টিতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা ব্যবসাযী মামুন মাঝি, হীরা মাঝি, বদিউজ্জামান চঞ্চল, সুজন হাওলাদার, রাজিব হোসন ও লিয়াকত হোসেনকে মারধর করে।

টরকীবন্দর ব্যবসাযী সমিতির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন বলেন- ‘বহিরাগতদের হামলায় ব্যবসায়ীরা আহত হওয়ার ঘটনা শুক্রবারের মধ্যে বিচার না হলে ব্যবসায়ী সমিতি কঠিন আন্দোলনের কর্মসুচি ঘোষণা করবে।

এ ব্যাপারে ইটভাটার মালিক মামুন খান বলেন- ব্যবসায়ীরা প্রায়ই ট্রলির চালকদের মারধর করে বিধায় বাবু তাদেরকে মারধর করেছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন- ‘এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com