![]() পুলক চ্যাটার্জির ওপর হামলাসন্দেহ ভাজন আসামীকে রিমান্ড আবেদননিজস্ব প্রতিবেদক ২২ August ২০১৪ Friday ১২:০০:২২ PM
আদালতের বিচারক মো: ওয়াহিদুজ্জামান শিকদার আগামী ২৫ আগস্ট রিমান্ডের আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেছেন। এর আগে কোতয়ালী মডেল থানায় দায়ের কৃত ঐ মামলার সন্দেহ ভাজন আসামী দেখিয়ে বুধবার সুবলকে আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ১৮ আগষ্ট রাতে বরিশাল কলেজ এলাকার নিজ বাসার সামনে পুর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল বুরো প্রধান পুলক চ্যাটার্জির ওপর। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় সে। এক পর্যায় তার ডাক চিৎকারে পার্শবর্তি লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় পরদিন রাতে হত্যার চেষ্টার অভিযোগ এনে সাংবাদিক পুলক চ্যাটার্জি বাদী হয়ে অজ্ঞাত নামা তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনারদিন রাতেই সন্দেহ জনক ভাবে আটককৃত সুবলকে ঐ মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

সাংবাদিক পুলক চ্যাটার্জিকে হত্যার চেস্টা মামলার সন্দেহ ভাজন আসামী সুখদেব মুখার্জি ওরফে সুবলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের চীফ মেট্রোপলিটন আদালতে এ আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই শেখ মহিউদ্দিন।