Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:২৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সন্দেহ ভাজন আসামীকে রিমান্ড আবেদন
২২ August ২০১৪ Friday ১২:০০:২২ PM
Print this E-mail this

পুলক চ্যাটার্জির ওপর হামলা

সন্দেহ ভাজন আসামীকে রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক


pulak-chatarjee-barisal-journalist-pressclub পুলক চ্যাটার্জি বরিশাল সাংবাদিকসাংবাদিক পুলক চ্যাটার্জিকে হত্যার চেস্টা মামলার সন্দেহ ভাজন আসামী সুখদেব মুখার্জি ওরফে সুবলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের চীফ মেট্রোপলিটন আদালতে এ আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই শেখ মহিউদ্দিন।

আদালতের বিচারক মো: ওয়াহিদুজ্জামান শিকদার আগামী ২৫ আগস্ট রিমান্ডের আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেছেন। এর আগে কোতয়ালী মডেল থানায় দায়ের কৃত ঐ মামলার সন্দেহ ভাজন আসামী দেখিয়ে বুধবার সুবলকে আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৮ আগষ্ট রাতে বরিশাল কলেজ এলাকার নিজ বাসার সামনে পুর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল বুরো প্রধান পুলক চ্যাটার্জির ওপর।

এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় সে। এক পর্যায় তার ডাক চিৎকারে পার্শবর্তি লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় পরদিন রাতে হত্যার চেষ্টার অভিযোগ এনে সাংবাদিক পুলক চ্যাটার্জি বাদী হয়ে অজ্ঞাত নামা তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনারদিন রাতেই সন্দেহ জনক ভাবে আটককৃত সুবলকে ঐ মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com