![]() পুলক চ্যাটার্জির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধননিজস্ব প্রতিবেদক ২২ August ২০১৪ Friday ৬:০০:৫৬ PM
বরিশাল জেলার ১০ উপজেলার সাংবাদিকরা সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর ব্রীজের ওপর বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে ৩০মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। মোবাইলফোনে কর্মসূচির সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালক আতিকুর রহমান। বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সহ সভাপতি আসাদুজ্জামান সম্রাট, উজিরপুর প্রেসক্লাব সভাপতি মহসিন মিয়া লিটন, স্বরুপকাঠী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান রিপন, অগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, হিজলা প্রেসক্লাব সভাপতি দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচ.এম জসিম, সাংবাদিক গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির প্রমুখ। এদিকে, পুলক চ্যাটার্জির আশু রোগ মুক্তি কামনায় বাউফল উপজেলা কেন্দ্রীয় কালিবাড়িতে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ও স্থানীয় উদীচির উদ্যেগে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া বৃহস্পতিবার স্থানীয় ডাকবাংলোর সামনে মানববন্ধন করেছে বাউফলের সুশীল সমাজ। বাউফলের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জিকে হত্যার চেষ্টার প্রতিবাদে বরিশালে শুক্রবার বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।