Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » পুলক চ্যাটার্জির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
২২ August ২০১৪ Friday ৬:০০:৫৬ PM
Print this E-mail this

পুলক চ্যাটার্জির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক


পুলক চ্যাটার্জির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনসমকালের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জিকে হত্যার চেষ্টার প্রতিবাদে বরিশালে শুক্রবার বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলার ১০ উপজেলার সাংবাদিকরা সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর ব্রীজের ওপর বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে ৩০মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে।

মোবাইলফোনে কর্মসূচির সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালক আতিকুর রহমান।

বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সহ সভাপতি আসাদুজ্জামান সম্রাট, উজিরপুর প্রেসক্লাব সভাপতি মহসিন মিয়া লিটন, স্বরুপকাঠী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম,

গৌরনদী প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান রিপন, অগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, হিজলা প্রেসক্লাব সভাপতি দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচ.এম জসিম, সাংবাদিক গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির প্রমুখ।

এদিকে, পুলক চ্যাটার্জির আশু রোগ মুক্তি কামনায় বাউফল উপজেলা কেন্দ্রীয় কালিবাড়িতে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ও স্থানীয় উদীচির উদ্যেগে বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়া বৃহস্পতিবার স্থানীয় ডাকবাংলোর সামনে মানববন্ধন করেছে বাউফলের সুশীল সমাজ। বাউফলের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com