Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ৫:০৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » মুক্তিযুদ্ধের সময় শিশু এখন কমান্ডার!
২৩ August ২০১৪ Saturday ৬:০১:৫৮ PM
Print this E-mail this

মুক্তিযুদ্ধের সময় শিশু এখন কমান্ডার!
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা সংবাদ মানচিত্রমুক্তিযুদ্ধের সময় ছয় বছরের শিশু মো. জয়নাল আবেদীন খান বরগুনার বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার! উপজেলার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৮ সালের পঞ্চম শ্রেণীর ভর্তি রেজিস্টার অনুযায়ী জয়নাল আবেদীন খানের জন্ম তারিখ ১৯৬৫ সালের ৬ এপ্রিল। সে হিসাবে মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো প্রায় ৬ বছর।

বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সত্তার সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বরাবর বর্তমান কমান্ডার মো.জয়নাল আবেদীন খানের বিরুদ্ধে আবেদন করেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, বামনা উপজেলার ছোট যাদবপুড়া গ্রামের আ.আজিজ খাঁনের ছেলে মো.জয়নাল আবেদীন খানের বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭৮ সালের পঞ্চম শ্রেণীর ভর্তি রেজিস্টার অনুযায়ী জম্ম তারিখ ১৯৬৫ সালের ৬ এপ্রিল। সে অনুযায়ী ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ছয় বছর। সে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়।

তাই মো.জয়নাল আবেদীন খানের বিরুদ্ধে আবেদনে বরগুনা- ২ আসনের সংসদ সদস্য মো.শওকত হাচানুর রহমান রিমন এবং বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো.আবদুর রশীদ তদন্তপূর্বক মন্ত্রী মহোদয়কে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মো.জহুরুল ইসলাম রোহেল  মো.জয়নাল আবেদীন খানের বিরুদ্ধে অভিযোগ সরজমিনে তদন্ত করে জরুরি ভিত্তিতে মতামত সহ প্রতিবেদন প্রেরণ করার জন্য বরগুনা জেলা প্রশাসককে অনুরোধ করেন।

বরগুনা জেলা প্রশাসক এ বিষয় তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করার জন্য বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলমগীর হোসেন কে নির্দেশ দেন। আবেদন পত্রের সঙ্গে বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র রয়েছে। সেই প্রত্যয়নপত্রে উল্লেখ রয়েছে মো.জয়নাল আবেদীন খান বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭৮ সালে ৫ম শ্রেণীতে ভর্তি হন।

বিদ্যালয়ের ভর্তি রেজিস্টার অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৬৫ সালের ৬ এপ্রিল। ভর্তি রেজিস্টারের সিরিয়াল নম্বর ৫০। ভর্তির তারিখ ১৯৭৮ সালের ১৫ ফেব্রয়ারী। অন্যদিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের জন্ম সনদ অনুযায়ী মো.জয়নাল আবেদীন খানের জন্ম তারিখ ১৯৬৫ সালের ১ ফেব্রুয়ারী (জন্ম নিবন্ধন নম্বর ১৯৬৫০৪১১৯৪৭০০০২৫৪) জম্ম নিবন্ধনের তারিখ ২০০৭ সালের ৩১ জুলাই।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলমগীর হোসেন আমাদের বরিশাল ডটকম’কে বলেন- ১৪ আগস্ট তদন্তের নির্দেশ পেয়েছি। তদন্তের কাজ চলছে এবং তা শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন ও জন্মনিবন্ধন নিয়ে জটিলতা আছে। তবে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার মো.জয়নাল আবেদীন খান দাবী করেন- আমার জন্ম তারিখ  ১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারী। আমি স্বাধীনতা যুদ্ধের ৯নং সাব সেক্টর বুকাবুনিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ১৯৭১ সালে ২৩ নভেম্বর বামনা থানা ঘেরাও কর্মসূচিতে উপস্তিত ছিলাম।

তবে যুদ্ধের ৯নং সাব সেক্টর বুকাবুনিয়ার যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা মো.আবদুল মজিদ মিয়া আমাদের বরিশাল ডটকম’কে বলেন-বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার মো.জয়নাল আবেদীন খান আমার অধীনে মুক্তিযোদ্ধা ছিল না । সে কোথায় মুক্তিযুদ্ধ করেছে এবং কোথায় মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে তা আমার জানা নেই।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com