ইউপি উপ নির্বাচনে আ’লীগের প্রার্থীরা বিজয়ী ডেস্ক রিপোর্ট
বরিশালের উজিরপুর, বরগুনার বামনা ও পাথরঘাটা, পটুয়াখালীর মির্জাগঞ্জ ও ভোলার তিন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) উপ-নির্বাচনে রোববার ভোট গ্রহন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রাথীরা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তবে বাবুগঞ্জে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৮ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর……
উজিরপুর: উপজেলার ওটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আ: খালেক রাঢ়ী (আনারস) মার্কায় ১১ হাজার ৩ শত ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে বেলা ১১ টায় ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী কামরুজ্জামান টুলু (কাপপিরিচ) নির্বাচন বর্জণ করার ঘোষণা দেন।
উপজেলা রির্টানিং অফিসার মো: সাইফুল আলম জানান- ওটরা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে আ’লীগের আ: খালেক রাঢ়ী (আনারস) পেয়েছেন ১১ হাজার ৩ শত ৪৫ ভোট, বিএনপি প্রার্থী ওটরা স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান টুলু (কাপ-পিরিচ) পেয়েছেন ৮৬১ ভোট, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহমুদ (দোয়াত কলম) পেয়েছেন ১০ ভোট, ফিরোজ খান (তালা) ১ হাজার ৪ শত ১৭ ভোট।
রির্টানিং অফিসার আরো জানান- কামরুজ্জামান টুলুর ভোট বর্জনের কথা শুনেছি। তবে লিখিত ভাবে পাননি। এছাড়া ১০ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ১০টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১৮ হাজার ৫৬ জন।
বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিজয়: উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। ওই ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪হাজার ৩১২জন।
এদের মধ্যে মোট ৮০২২ ভোট কাস্ট হয় এবং ১৮১ ভোট বাতিল হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানায় । চেয়ারম্যান পদে মোঃ মশিউর রহমান (দোয়াত-কলম) ৪৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির সমর্থিত নায়লা খানম লিপি (আনারস) ১৯১২ ভোট পেয়েছেন এবং আ’লীগ সমর্থিত বীর প্রতীক রত্তন আলী শরীফ (কাপ-পিরিচ) ১৩৭০ ভোট পেয়েছেন।
বামনা: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আ.লীগ সমর্থীত প্রার্থী এড.মো.শাহজালাল(তালা প্রতিক) ২৪১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী সাবেক চেয়ারম্যান সুরাইয়া কামাল মাধুরী(আনারস প্রতিক) পেয়েছেন ২১৭৬ ভোট। মাত্র ২৩৮ ভোটের ব্যবধানে এড.মো.শাহজালাল বিজয়ী হন।
বামনা উপজেলার নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ভোটারদের উপস্থিতি ছিল শতকরা ৬৬.৩২ জন।
মির্জাগঞ্জ: উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের (ইউপি) বাসন্ডা ৬ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে বেসরকারি ভাবে মোঃ মোশারেফ হোসেন(বল) প্রতিক নিয়ে ৪২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ফোরকান গাজী (মোরগ মার্কা) পেয়েছেন ৩৪২ ভোট। এতে দুই জন প্রার্থী প্রতিন্দিতা করেন। দু’জনেই আওয়ামীলীগ সমার্থীত।
প্রিজাইডিং অফিসার মোঃ নুরুল ইসলাম জানান- ভোটার সংখ্যা ১১৮১জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ৭৮২। সকাল থেকে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।
ভোলা: এদিকে ভোলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার চারটি ইউপি পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল হক জানান- উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে মনোয়ারা বেগম মোরগ প্রতীক নিয়ে ১৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপা বেগম পেয়েছেন ফুটবল প্রতীক নিয়ে ৮০ ভোট।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা কমল বিশ্বাস জানান- উপজেলার সাচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে আবুল বাশার ৫৯২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফা মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮২ ভোট।
লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু জানান-উপজেলায় চরখভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে হারুন হাজারী পেয়েছেন ৬২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হক পেয়েছেন ২১৯ ভোট।
অন্যদিকে কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে মিজানুর রহমান পেয়েছেন ৪১২ ভোট। চারটি ইউনিয়ন থেকে মোট ১০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পাথরঘাটা: পাথরঘাটার নাচনাপাড়া ইউপি উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম নিকটতম চেয়ে ৩৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর একই দলের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদ মিয়া ১ হাজার ৪৭৯ ভোট পেয়েছেন। ভোট কেন্দ্রে মোট ৭১ ভাগ ভোটার ভোট প্রদান করেছে। নির্বাচনে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।
এদিকে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রেনু বেগম। তিনি ৮০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমুন্নাহার বেগম ৭৯১ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল এখবর নিশ্চিত করেছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৬৬৮জন। মোট প্রদত্ব ভোটের সংখ্যা ৫ হাজার ৪শত ৬৯টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭১ভাগ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |