‘সরকার দুর্নীতি ও সন্ত্রাস দিয়ে ক্ষমতায় থাকতে চায়’-মাহবুব প্রতিনিধি, বামনা
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন- অনির্বাচিত সরকার দুর্নীতি ও সন্ত্রাস দিয়ে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বাংলার মানুষ তাদের ক্ষমতায় থাকতে দিবে না।
শুক্রবার বিকেল ৪টায় বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে ২০ দলীয় জোটের কর্মী সমাবেশে তিন দিনের সাংগঠনিক সফরে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- বাংলার মানুষ স্বাধীনতা ও গণতন্ত্র বিশ্বাস করে। ২০ দলীয় জোট নিয়মতান্ত্রিক গণ-আন্দোলন করবে। বাঁধা দিলে পরিনতি সরকারকেই বহন করতে হবে।
বামনা উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদ রানা সভাপতিত্বে কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এনায়েত কবির হাওলাদার আইউব আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সভাপতি আকতারুজজামান মিলন,
সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মো.হূমায়ন কবির, জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম-আহবায়ক মো.মুরাদুজ্জামান টিপন, বামনা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো.ইসা খন্দকার প্রমুখ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |