![]() বিএম কলেজের কর্ম পরিষদ বাতিলের দাবীতে মামলাঃ অধ্যক্ষসহ ২৭ জনকে কারণ দর্শানোর নির্দেশ
২৭ June ২০১১ Monday ১১:৫৫:১০ PM
![]() অস্থায়ী কর্মপরিষদ বাতীলের জন্য আদালতে মামলা করে আইনজীবিদের সঙ্গে বেড়িয়ে আসছেন বিএম কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) বরিশাল, ২৭ জুন (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): অসাংবিধানিকভাবে গঠিত বিএম কলেজের অস্থায়ী কর্ম পরিষদ কেন স্থগিত ঘোষনা করা হবে না তা ৩ দিনের মধ্যে জবাব দিতে বিবাদীদের নোটিশ দিয়েছেন আদালত। বিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মশিউর আলম মঞ্জু আজ ২৭ জুন দুপুরে বরিশাল যুগ্ন জেলা জজ আদালতে মনোনিত কমিটির মাধ্যমে নবগঠিত ছাত্র কর্ম পরিষদকে অবৈধ ও বাতিলের দাবী জানিয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে বিচারক মনজুরূল হোসেন কর্মপরিষদের সভাপতি ও কলেজ অধ্যক্ষ, সহ সভাপতি এবং সাধারন সম্পাদকসহ পরিষদের ২৭ জনকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। আদালত সুত্রে জানা গেছে, মশিউর রহমান মঞ্জু মামলায় অভিযোগ করেছেন ২০ জুন গঠিত কর্মপরিষদ বেআইনী প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। যা স্বাভাবিক গনতান্ত্রিক কর্মকান্ড তথা নিয়মিত নির্বাচনকে বাধাগ্রস্থ করেছে। তাছাড়া এ কর্ম পরিষদে সাধারন ছাত্র-ছাত্রীদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রভাব খাটিয়ে যে পরিষদ গঠন করেছে তাতে মাত্র ৫টি সাধারন পদ অন্যন্য ছাত্র সংগঠনকে দেয়া হয়েছে। অপরদিকে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সক্রিয় সংগঠনগুলোকে পুরোপুরি বাদ দিয়ে কর্মপরিষদ গঠন করা হয়। এসব কারনে গঠিত কর্মপরিষদ অবৈধ আখ্যায়িত করে তার সকল কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধের জন্য আদালতে আবেদন করা হয়। বাদী পক্ষে আইনজীবি ছিলেন এবিএম ফজলুল হক। উল্লেখ্য, গত ২০ জুন বরিশালের এক ক্ষমতাশীন নেতার নির্দেশে তার সমর্থিত ছাত্রলীগের একাংশ, ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগকে নিয়ে অস্থায়ী ছাত্রকর্মপরিষদ গঠন করেন বিএম কলেজের অধ্যক্ষ ডঃ ননী গোপাল দাস। অভিযোগ রয়েছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু)’র তহবিলে জমা হওয়া সাড়ে তিন কোটি টাকা লোপাট করতে বাকসু’র সংবিধান সংশোধন করে তড়িঘড়ি করে এ কর্মপরিষদ গঠন করা হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

