Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৭:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বিএম কলেজের কর্ম পরিষদ বাতিলের দাবীতে মামলাঃ অধ্যক্ষসহ ২৭ জনকে কারণ দর্শানোর নির্দেশ
২৭ June ২০১১ Monday ১১:৫৫:১০ PM
Print this E-mail this

বিএম কলেজের কর্ম পরিষদ বাতিলের দাবীতে মামলাঃ অধ্যক্ষসহ ২৭ জনকে কারণ দর্শানোর নির্দেশ


ছাত্রদল নেতৃবৃন্দ

অস্থায়ী কর্মপরিষদ বাতীলের জন্য আদালতে মামলা করে আইনজীবিদের সঙ্গে বেড়িয়ে আসছেন বিএম কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল, ২৭ জুন (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): অসাংবিধানিকভাবে গঠিত বিএম কলেজের অস্থায়ী কর্ম পরিষদ কেন স্থগিত ঘোষনা করা হবে না তা ৩ দিনের মধ্যে জবাব দিতে বিবাদীদের নোটিশ দিয়েছেন আদালত। বিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মশিউর আলম মঞ্জু আজ ২৭ জুন দুপুরে বরিশাল যুগ্ন জেলা জজ আদালতে মনোনিত কমিটির মাধ্যমে নবগঠিত ছাত্র কর্ম পরিষদকে অবৈধ ও বাতিলের দাবী জানিয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে বিচারক মনজুরূল হোসেন কর্মপরিষদের সভাপতি ও কলেজ অধ্যক্ষ, সহ সভাপতি এবং সাধারন সম্পাদকসহ পরিষদের ২৭ জনকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

আদালত সুত্রে জানা গেছে, মশিউর রহমান মঞ্জু মামলায় অভিযোগ করেছেন ২০ জুন গঠিত কর্মপরিষদ বেআইনী প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। যা স্বাভাবিক গনতান্ত্রিক কর্মকান্ড তথা নিয়মিত নির্বাচনকে বাধাগ্রস্থ করেছে। তাছাড়া এ কর্ম পরিষদে সাধারন ছাত্র-ছাত্রীদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রভাব খাটিয়ে যে পরিষদ গঠন করেছে তাতে মাত্র ৫টি সাধারন পদ অন্যন্য ছাত্র সংগঠনকে দেয়া হয়েছে। অপরদিকে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সক্রিয় সংগঠনগুলোকে পুরোপুরি বাদ দিয়ে কর্মপরিষদ গঠন করা হয়। এসব কারনে গঠিত কর্মপরিষদ অবৈধ আখ্যায়িত করে তার সকল কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধের জন্য আদালতে আবেদন করা হয়। বাদী পক্ষে আইনজীবি ছিলেন এবিএম ফজলুল হক।

উল্লেখ্য, গত ২০ জুন বরিশালের এক ক্ষমতাশীন নেতার নির্দেশে তার সমর্থিত ছাত্রলীগের একাংশ, ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগকে নিয়ে অস্থায়ী ছাত্রকর্মপরিষদ গঠন করেন বিএম কলেজের অধ্যক্ষ ডঃ ননী গোপাল দাস। অভিযোগ রয়েছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু)’র তহবিলে জমা হওয়া সাড়ে তিন কোটি টাকা লোপাট করতে বাকসু’র সংবিধান সংশোধন করে তড়িঘড়ি করে এ কর্মপরিষদ গঠন করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com