![]() হরতাল পালনের আহ্বান খেলাফত মজলিসেরসংবাদ বিজ্ঞপ্তি ২১ September ২০১৪ Sunday ৮:২২:০২ PM
রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হরতাল পালনের এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে তারা যৌথ বিবৃতি দিয়ে বলেন- সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে সরকার দলীয় স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতার উপর আঘাত হেনেছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান জাতীয় সংসদের সংবিধান সংশোধনের কোন নৈতিক অধিকার নেই। অবিলম্বে পাশকৃত এ বিল বাতিল করতে হবে। বিবৃতিতে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে সরকার বাঁধা সৃষ্টি করলে আরো কঠোর কর্মসূচি প্রদানেরর হুশিয়ারী উচ্চারণ করেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে জাতীয় সংসদের হাতে নিয়ে বিচার বিভাগকে আওয়ামীলীগের দলীয় নিয়ন্ত্রনে নেয়ার প্রচেষ্টার প্রতিবাদে সোমবার ২০ দলীয় জোট আহুত সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল সফলের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।