হরতাল পালনের আহ্বান খেলাফত মজলিসের সংবাদ বিজ্ঞপ্তি
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে জাতীয় সংসদের হাতে নিয়ে বিচার বিভাগকে আওয়ামীলীগের দলীয় নিয়ন্ত্রনে নেয়ার প্রচেষ্টার প্রতিবাদে সোমবার ২০ দলীয় জোট আহুত সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল সফলের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হরতাল পালনের এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে তারা যৌথ বিবৃতি দিয়ে বলেন- সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে সরকার দলীয় স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতার উপর আঘাত হেনেছে।
ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান জাতীয় সংসদের সংবিধান সংশোধনের কোন নৈতিক অধিকার নেই। অবিলম্বে পাশকৃত এ বিল বাতিল করতে হবে।
বিবৃতিতে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে সরকার বাঁধা সৃষ্টি করলে আরো কঠোর কর্মসূচি প্রদানেরর হুশিয়ারী উচ্চারণ করেন।
|