![]() চিকিৎসক শূন্য বামনা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিপ্রতিনিধি, বামনা ২৩ September ২০১৪ Tuesday ৪:৩৬:১০ PM
দীর্ঘক্ষন অপেক্ষা শেষে চিকিৎসা না নিয়ে তাদের শূন্য হাতে ফিরে যেতে হয়। এছাড়া মুমূর্ষ ও আশংকাজনক রোগীর অভিভাবকদের পড়তে হয় বিপাকে। স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাযায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ এখানে তিন জন ডাক্তার কর্মরত রয়েছেন। এদের মধ্যে ডা.সাব্বির আহম্মেদ শাকিল ২৩ আগষ্ট ২০১৪ তারিখ যোগদানের পর থেকে ছুটিতে রয়েছেন। এছাড়া ডা.আতিকুল হক বরিশালে প্রশিক্ষণে রয়েছেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড.মদন গোপাল পাল প্রশাসনিক কাজের অজুহাতে অনেক দিন থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক শূন্য রয়েছে। এ ব্যাপারে বরগুনা জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- চিকিৎসকদের শূন্য পদ গুলোর জন্য ইতিমধ্যে ডিভিশনাল ডাইরেক্টর ডা. ওহাব হাওলাদারকে অবহিত করেছি। তিনি ডিজি মহোদয়কে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য চিঠি প্রেরণ করেছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বামনা উপজেলার লক্ষাধিক জনতার একমাত্র স্বাস্থ্য সেবা কেন্দ্রটি বর্তমানে চিকিৎসক শূন্য রয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে বামনা উপজেলা সহ পাশ্ববর্তী মঠবাড়ীয়া, কাঁঠালিয়া, পাথরঘাটা ও বেতাগী থেকে প্রতিদিন শত শত রোগী আসেন চিকিৎসা সেবা নিতে।