Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ৩:০৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » চিকিৎসক শূন্য বামনা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তি
২৩ September ২০১৪ Tuesday ৪:৩৬:১০ PM
Print this E-mail this

চিকিৎসক শূন্য বামনা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তি
প্রতিনিধি, বামনা


barguna-news-map বরগুনা সংবাদ মানচিত্রবামনা উপজেলার লক্ষাধিক জনতার একমাত্র স্বাস্থ্য সেবা কেন্দ্রটি বর্তমানে চিকিৎসক শূন্য রয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে বামনা উপজেলা সহ পাশ্ববর্তী মঠবাড়ীয়া, কাঁঠালিয়া, পাথরঘাটা ও বেতাগী থেকে প্রতিদিন শত শত রোগী আসেন চিকিৎসা সেবা নিতে।

দীর্ঘক্ষন অপেক্ষা শেষে চিকিৎসা না নিয়ে তাদের শূন্য হাতে ফিরে যেতে হয়। এছাড়া মুমূর্ষ ও আশংকাজনক রোগীর অভিভাবকদের পড়তে হয় বিপাকে।

স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাযায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ এখানে তিন জন ডাক্তার কর্মরত রয়েছেন। এদের মধ্যে ডা.সাব্বির আহম্মেদ শাকিল ২৩ আগষ্ট ২০১৪ তারিখ যোগদানের পর থেকে ছুটিতে রয়েছেন।

এছাড়া ডা.আতিকুল হক বরিশালে প্রশিক্ষণে রয়েছেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড.মদন গোপাল পাল প্রশাসনিক কাজের অজুহাতে অনেক দিন থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

তাই বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক শূন্য রয়েছে।

এ ব্যাপারে বরগুনা জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- চিকিৎসকদের শূন্য পদ গুলোর জন্য ইতিমধ্যে ডিভিশনাল ডাইরেক্টর ডা. ওহাব হাওলাদারকে অবহিত করেছি। তিনি ডিজি মহোদয়কে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য চিঠি প্রেরণ করেছেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com