স্ত্রীকে হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড জেলা প্রতিনিধি, বরগুনা
বরগুনার বামনায় সাবেক স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে জহিরুল ইসলাম সোহাগ নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রশিদ এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সোহাগ পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সোহাগ দীর্ঘদিন বিদেশে ছিল। তাঁর সাবেক স্ত্রী বামনার সরোয়ারজান স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করছেন। সোহাগের সাথে তালাকের পরে ওই নারী দ্বিতীয় বিয়ে করে স্বামীর সাথে সংসার করছেন।
বুধবার বিকেলে সোহাগ বামনায় গিয়ে সাবেক স্ত্রীকে নিয়ে রাস্তার মাঝে টানা-হেচরা শুরু করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে হয়রানির অভিযোগে সোহাগকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রশিদ।
সম্পাদনা: বরিশাল ডেস্ক |