Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ১:৩২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচী
৯ May ২০১৫ Saturday ৭:৫১:৪৬ PM
Print this E-mail this

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচী
জেলা প্রতিনিধি, বরগুনা


freedom-meusium-mobile-barisal-barguna-bamna বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচী

বরগুনার বামনা উপজেলা সদরের আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচীর অংশ হিসেবে  প্রদর্শণী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০ টায় শিক্ষা কর্মসূচীর অংশ হিসেবে ছাত্র ছাত্রীদের মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি ফিল্ম ‘বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস ১৯৪৭-১৯৭১’ ইতিহাস দেখানো হয়।

এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি জিয়াউদ্দিন তারিক আলী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, বিশিষ্ট আবৃত্তিকার রফিকুল ইসলাম, শিক্ষা কর্মসূচী সমন্বয়কারী রনজিৎ কুমার, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো.মোশাররফ হোসাইন, স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিক, ডেইলী স্টার ও দেশ টিভির বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন।

ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনীর পর অতিথি ও শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্রীদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।

এ সময় আবৃত্তিকার রফিকুল ইসলাম ছাত্র ছাত্রীদের কাছে মুত্তিযুদ্ধের কবিতা আবুত্তি করেন।

পরে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রেরিত ‘ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর’ এর বিভিন্ন আলোকচিত্র ও দ্রষ্টব্য ছাত্রছাত্রীরা ঘুরে ঘুরে দেখে।

কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রছাত্রীদের নিজ পরিবার ও এলাকার মুক্তিযুদ্ধের কাহিনী লিপিবদ্ধ করে জাদুঘরে প্রেরণের আহবান জানানো হয়।

পরে স্কুলের প্রধান শিক্ষকের কাছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ১০০ টি আলোকচিত্র, বইপত্র, স্মারক পুস্তিকা ও মুক্তিযুদ্ধের ডকুমেন্টারী ফিল্ম এর একটি সেট তুলে দেয়া হয়।

আগামী ১৪ তারিখ পর্যন্ত বরগুনা জেলার ১১ টি স্কুলে  প্রায় দশ হাজার ছাত্রছাত্রীদের কাছে  মুক্তিযুদ্ধ জাদুঘরের এই কর্মসূচী পালিত হতে যাচ্ছে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com