![]() হোটেল এরিনা থেকে পড়ে যুবক নিহতের ঘটনায়বন্ধুর ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদননিজস্ব প্রতিবেদক ২১ July ২০১৫ Tuesday ৫:২৯:৫০ PM
মঙ্গলবার বরিশাল মহানগর হাকিমের কাছে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন। হাকিম মো. রফিকুল ইসলাম আবেদনের শুনানীর জন্য দিন ধার্য্য রেখেছেন। রোববার দিনগত গভীর রাতে হোটেল এরিনার পঞ্চম তলার ৫০৭ নং কক্ষের কাঁচের বেড়া ভেঙ্গে নিচে পড়ে নিহত হয় নগরীর কাশিপুর ফিসারী রোডের বাসিন্দা শেয়ার ব্যবসায়ী ইমরান হোসেন সিকদার সুমন। সে ওই রোডের হাসেম মঞ্জিলের বাসিন্দা আফতাফ হোসেনের ছেলে। পুলিশ ওই কক্ষ থেকে মদের বোতল, দুই সেট তাস, নগদ অর্থ উদ্ধার করেছে। ঘটনার সময় কক্ষে থাকা সুমনের বন্ধু শওকত হোসেনকে আটক করে পুলিশ। সোমবার গভীর রাতে কোতয়ালী মডেল থানায় সুমনের ভাই আব্দুল্লাহ মোহাম্মদ ঈসা একমাত্র নামধারী তাকেসহ অজ্ঞাতনামা আরো ৯ জনকে আসামী করে মামলা করে। ওই মামলায় শওকতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে তাকে ৭ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে বলে ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন। শওকত রাজধানীর ধোলাইখাল এলাকার লোহা ব্যবসায়ী ও নগরীর বগুড়া রোড এলাকার প্রয়াত আদম আলীর ছেলে। ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সে হত্যার বিষয়ে কোন তথ্য দেয়নি। তবে দিনভর ওই কক্ষে যারা অবস্থান করেছিলো। তাদের নাম জানিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্ঠা করা হচ্ছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

হোটেল এরিনা থেকে পড়ে শেয়ার ব্যবসায়ী যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার বন্ধুকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।