Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৫:২৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ বিজ্ঞপ্তি » সংবাদ শিরোনাম » বন্ধুর ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন
২১ July ২০১৫ Tuesday ৫:২৯:৫০ PM
Print this E-mail this

হোটেল এরিনা থেকে পড়ে যুবক নিহতের ঘটনায়

বন্ধুর ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন
নিজস্ব প্রতিবেদক


বরিশাল সংবাদ মানচিত্রহোটেল এরিনা থেকে পড়ে শেয়ার ব্যবসায়ী যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার বন্ধুকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার বরিশাল মহানগর হাকিমের কাছে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন।

হাকিম মো. রফিকুল ইসলাম আবেদনের শুনানীর জন্য দিন ধার্য্য রেখেছেন।

রোববার দিনগত গভীর রাতে হোটেল এরিনার  পঞ্চম তলার ৫০৭ নং কক্ষের কাঁচের বেড়া ভেঙ্গে নিচে পড়ে নিহত হয় নগরীর কাশিপুর ফিসারী রোডের বাসিন্দা শেয়ার ব্যবসায়ী ইমরান হোসেন সিকদার সুমন।

সে ওই রোডের হাসেম মঞ্জিলের বাসিন্দা আফতাফ হোসেনের ছেলে।

পুলিশ ওই কক্ষ থেকে মদের বোতল, দুই সেট তাস, নগদ অর্থ উদ্ধার করেছে।

ঘটনার সময় কক্ষে থাকা সুমনের বন্ধু শওকত হোসেনকে আটক করে পুলিশ।

সোমবার গভীর রাতে কোতয়ালী মডেল থানায় সুমনের ভাই আব্দুল্লাহ মোহাম্মদ ঈসা একমাত্র নামধারী তাকেসহ অজ্ঞাতনামা আরো ৯ জনকে আসামী করে মামলা করে।

ওই মামলায় শওকতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

একই সাথে তাকে ৭ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে বলে ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন।

শওকত রাজধানীর ধোলাইখাল এলাকার লোহা ব্যবসায়ী ও নগরীর বগুড়া রোড এলাকার প্রয়াত আদম আলীর ছেলে।

ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সে হত্যার বিষয়ে কোন তথ্য দেয়নি।

তবে  দিনভর ওই কক্ষে যারা অবস্থান করেছিলো। তাদের নাম জানিয়েছে।

তাদের গ্রেপ্তারের চেষ্ঠা করা হচ্ছে।

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com