বামনায় অধ্যক্ষের ছেলেকে বেতরাঘাত করায় শিক্ষক বরখাস্ত ! বরগুনা প্রতিনিধি
মাদ্রাসার অধ্যক্ষের ছেলেকে বেত্রাঘাত করায় সহকারী শিক্ষক আজমল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে ব্যবস্থাপনা কমিটি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বরগুনা জেলার বামনা উপজেলার সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসায়।
একাধীক সূত্রে জানাগেছে, বামনা উপজেলার বামনা সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার নিম্ন মাধ্যমিক শাখার পঞ্চম শ্রেণির ক্লাশে ছাত্ররা হৈ হুল্লোর এবং ক্লাশ কক্ষে কতিপয় ছাত্ররা মারামারিতে লিপ্ত হয়।
এসময় শ্রেণী শিক্ষক মো. আজমাল হোসেন খান ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে মৃদু বেত্রাঘাত করেন। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইউনুস আলীর ছেলে পঞ্চম শ্রেণির অতিথি ছাত্র তাজওয়ারুল ইসলাম এহসান মাহিও বেত্রাঘাতের শিকার হয়েছে। অধ্যক্ষের ছেলে শ্রেণী শিক্ষকের বেত্রাঘাতের শিকার হওয়ায় ম্যানেজিং কমিটি তাৎক্ষণিক জরুরী সভা ডেকে আজমল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেন।
শিক্ষক আজমল হোসেন খান ছাত্রদের মৃদু বেত্রাঘাতের কথা স্বীকার করে বলেন, পঞ্চম এবং সপ্তম শ্রেণির ছাত্রদের সংঘর্ষ ও তুমুল মারামারি হয়। এতে শ্রেণী কক্ষে পাঠদানে সমস্যার সৃষ্টি হয়। মারমারিতে লিপ্ত ছাত্রদের মৃদু বেত্রাঘাত করে পরিবেশ শান্ত করা হয়েছে।
বামনা সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইউনুস আলী বলেন যে, মাদ্রাসার শিক্ষার্থীদের গাছের ডাল দিয়ে পিটানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা ক্ষুব্ধ হওয়ায় ম্যানেজিং কমিটি জরুরী সভা ডেকে ওই শিক্ষককে বরখাস্ত করেছেন।
সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক |