Current Bangladesh Time
Sunday October ২৫, ২০২৬ ৭:৪০ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » বরিশাল সদর » একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন আগৈলঝাড়ার এক মা
২১ November ২০১৬ Monday ৮:৩৩:০১ PM
Print this E-mail this

একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন আগৈলঝাড়ার এক মা
নিজস্ব প্রতিবেদক


আগৈলঝাড়ায় একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন এক মা

সংগ্রহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন আসমা বেগম নামের এক মা। বর্তমানে মাসহ নবজাতকরা সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ফুটফুটে ৩ কন্যাসন্তান প্রসব করা ওই মা উপজেলার রাজিহার গ্রামের বাসিন্দা।

রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রাজিহার মারিয়া মাদার ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান প্রসব করেন আসমা বেগম।

ক্লিনিকের চিকিৎসক উত্তম কুমার বক্সী জানান, রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যাসন্তানের জন্ম দেন মা আসমা বেগম। মাসহ নবজাতকরা সুস্থ রয়েছে।

আসমা ও ইসলাম সরদার দম্পতির এর আগে এক মেয়ে ও এক ছেলে। বাবা ইসলাম সরদার তিন কন্যাসন্তান পেয়ে অনেক খুশি।

ইসলাম সরদার বলেন, একসঙ্গে তিন কন্যাসন্তানের বাবা হয়েছি। খুব ভালো লাগছে। আমার পাঁচ সন্তানের জন্য দোয়া করবেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com