পিরোজপুরের পেনাখালীতে সংঘর্ষ, পৃথক দুটি হত্যা মামলা
পিরোজপুর, ১০ নভেম্বর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের নাজিরপুর উপজেলার পেনাখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২জন নিহত হওয়ার ঘটনায় পিরোজপুর ও গোপালগঞ্জে ১০ নভেম্বর বৃহস্পতিবার পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে নিহত বাবুল শেখের ভাই আঃ কালাম শেখ বাদী হয়ে ২৬জন নামীয় ও অজ্ঞাত ১শত ৫০ জনের নাম উলেৱখ করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অপরদিকে ইয়াহিয়া দাড়িয়া হত্যার ঘটনায় তার ভাই জাকির ইবনে সোলায়মান বাদী হয়ে গোপালগঞ্জের টুংগীপাড়া থানায় অপর হত্যা মামলাটি দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ করছে। আবারও কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে এলাকার অধিকাংশ পুরুষরা গা ঢাকা দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শণকালে বরিশালের অতিরিক্ত ডিআইজি ভানু লাল দাস আমাদের বরিশাল ডটকমকে বলেন, পেনাখালীতে বিভিন্ন বাড়িঘর জ্বালিয়ে দেয়ার বিষয়টি ’৭১এর পাক বাহিনীর ধ্বংসযজ্ঞকে হার মানিয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্বাস উদ্দিন জানান, বাবুল শেখ নিহত হওয়ার ঘটনায় আঃ কালাম শেখ বাদী হয়ে যে মামলাটি করেছেন তাতে টুংগীপাড়া উপজেলার মধুখালী এলাকার আতিয়ার রহমান দাড়িয়াকে প্রধান আসামী করা হয়েছে।
গোপালগঞ্জের টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, জাকির ইবনে সোলায়মান বাদী হয়ে যে মামলা দায়ের করেছেন তাতে ঘটনাস্থল টুংগীপাড়া উপজেলার মধুখালী এলাকার কথা উল্লেখ করেছেন। এ ক
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |