Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:১৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ
১৬ April ২০১২ Monday ৬:১১:৩২ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ


পটুয়াখালী, ১৬ এপ্রিল (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়ায়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের মৃত শুধাংস ব্যাপারীর মেয়ে দিপালী রানীর উপর হামলা ও ঘর দখল করে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় প্রভাবশালীদের মদদে সরকার দলীয় সমর্থক মোতাহার হাওলাদারের নেতৃত্বে তার বাহিনী। ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে এ ঘটনার পর এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে দিপালী। টানা একদিন সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করেন। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে মির্জাগঞ্জ থানা পুলিশের এস.আই মোঃ ইদ্রিসের সহায়তায় ১৫ এপ্রিল শনিবার গভীর রাতে ঘরের তালা খুলে দিপালী রানীকে ঘরে উঠিয়ে দেয়া হয়।

প্রতাক্ষ্যদর্শীরা জানায়, বাবা-মা কেউই বেচেঁ না থাকায় দিপালী রানী এতিম। দীর্ঘদিন যাবত স্বামী লিভার সমস্যায় ভুগছে। ২ মেয়ে ও ১ কন্যা সন্তানের জননী দিপালী ৫ মাস আগে মা-মারা যাওয়ার পর শশুর বাড়ীর ছেড়ে পুর্ব সুবিদখালী বাবার ভিটিতে বসবাস করে আসছিলেন। দিপালী ছাড়া ওই ভিটির অন্য কোন অংশীদার না থাকায় ১৫ শতক জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের প্রভাবশালী সরকার দলীয় সমর্থক মোতাহার হাওলাদারের। ১৪ এপ্রিল শুক্রবার আনুমানিক ১২টার দিকে তার দুই ছেলে মোবারক ও মোশারফসহ অর্ধশতাধিক লোকজন লাঠিশোটা নিয়ে দিপালী রানীর উঠোনে বেড়া দেয় এবং একপর্যায়ে দিপালী রানীকে টেনে হিচরে ঘর থেকে বের করে ঘরের সামনে ও পিছনের দরজায় কাঠের চেরা পিটিয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা।

দিপালী রানী বলেন, একই গ্রামের মোঃ মোতাহার হাওলাদার এবং তার দুই ছেলে, জামাই ও  তার লোকজন নিয়ে বাড়ির উঠোনের মাঝা মাঝি বাশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় এরপর আমাকে ঘর থেকে টেনে-হিচঁরে নামিয়ে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়।

প্রতিবেশী মোঃ ফোরকান জোমাদ্দার জানান, মুঠোফোনে বার বার এঘটনাটি উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিককে জানালেও তিনি কোন ব্যাবস্থা নেননি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যামে আগামী ১৭ এপ্রিল মঙ্গলবার মিমাংসার আশ্বাস দিয়ে দায় এড়ান মির্জাগঞ্জ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন।

ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, বিষয়টি দুঃখ জনক। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিপালী রানীকে তার ঘরে উঠিয়ে দিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর ছিদ্দিক বলেন, আমার জানা মতে দীর্ঘদিন ওই বাড়ীর মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘর থেকে নির্যাতন করে দিপালী রাণীকে বের করে ঘরে তালা দেয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত ষ্পর্শকাতর। অভিযোগ পেয়েছি এবং ওসিকে নির্দেশ দিয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com