Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১২:৪৩ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোয় প্রেমিক গ্রেপ্তার
২ May ২০১২ Wednesday ৩:৩৬:৫০ PM
Print this E-mail this

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোয় প্রেমিক গ্রেপ্তার


বরগুনা, ২ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবার অভিযোগে বেতাগী থানা পুলিশ বখাটে প্রেমিক তৌহিদ মল্লিক শিপনকে গ্রেপ্তার করেছে। ১ মে মঙ্গলবার রাতে বেতাগী সদর ইউনিয়নের দক্ষিন ভোলানাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শিপন বেতাগী ডিগ্রী কলেজের এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ৩/৪ মাস পূর্বে সে তার প্রেমিকাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে শিপন মেয়েটিকে অনৈতিক কর্মকান্ডে বাধ্য করে এবং জোড় করে আপত্তিকর ছবি ধারন করে। এরপর মেয়েটি শিপনকে বিয়ের জন্য চাপ দিলে সে ইন্টারনেটের মাধ্যমে মেয়েটির আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। এ ঘটনার পর প্রেমিকা বাদী হয়ে শিপনের বিরুদ্ধে বেতাগী থানায় একটি মামলা দায়ের করে।

বেতাগী থানার উপ-পরিদর্শক (এস,আই) জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে আপত্তিকর ছবি ছড়ানোর প্রমান মিলেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com