Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:৫৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » ক্রিকেটে বরগুনা জিলা স্কুল চ্যাম্পিয়ন, বরগুনায় বিজয় র‌্যালী
১৩ May ২০১২ Sunday ১১:৫৫:৩০ AM
Print this E-mail this

ক্রিকেটে বরগুনা জিলা স্কুল চ্যাম্পিয়ন, বরগুনায় বিজয় র‌্যালী


বরগুনা, ১২ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): স্ট্যাডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করায় ১২ মে শনিবার সকালে বরগুনা জেলা শহরে বিজয় র‌্যালী করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বরগুনা জিলা স্কুল র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

র‌্যালী শেষে বরগুনা জিলা স্কুলে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন, বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আলমগীর হোসেন, ক্রিকেট টিমের সদস্য জহিরুল হক তপু প্রমূখ।

বরগুনা জিলা স্কুল বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা যান। সেখানে তারা রংপুর বিভাগকে হারিয়ে সেমি-ফাইনালে যায়। সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ফাইনালে খেলার সুযোগ পায়। পহেলা মে তারা খুলনা বিভাগের মেহেরপুর জেলার টেকনিক্যাল পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জিলা স্কুল দলের দলনেতা ছিলো মৃদুল দেবনাথ। সদস্যরা হচ্ছে- টিপু চাকমা, বিকাশ চন্দ্র, শাকিল আরমান, তপু রায়হান, তানিমুল ইসলাম, বিশ্বজিৎ হাওলাদার, রাকিবুল ইসলাম, জহিরুল হক তপু, মনসুর আহম্মেদ, সায়মন, রেদওয়ান, সজিব, শাহসাব ও নাদিম হাসান। ক্রিকেট দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন জিলা স্কুলের ক্রীড়া শিক্ষক আল হাদী দুলাল।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com