|
| | | | বরগুনায় কিশোর কিশোরী আটক
বরগুনা, ১২ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): মন্দিরে কীর্তন শুনতে গিয়ে পাশের নির্জন বাগানে ঢুকে প্রেমালাপ করতে গিয়ে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের আশিষ মিস্ত্রী ও তুলশিবাড়িয়া গ্রামের মনিকা রানী জনতার হাতে ধরা পরেছে। ১১ মে শুক্রবার রাতেই তাদের বরগুনা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের চাপে পড়ে কিশোরী মনিকা বাদী হয়ে আশিষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আশিষ মিস্ত্রী বুড়িরচর এ এম জি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। তার বাবার নাম মাধব মিস্ত্রী। অপরদিকে মনিকার বাড়ি কেওড়াবুনিয়া গ্রামের তুলশিবাড়িয়া গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত। আশিষের পাশের বাড়িতে মনিকার বড় বোনের বিয়ে হয়েছে। সেই সুবাধে আশিষ ও মনিকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১১ মে শুক্রবার রাতে তুলশিবাড়িয়া গ্রামে শ্রী কৃষ্ণ মন্দিরে কীর্তন চলছিলো। তারা কীর্তন শুনতে গিয়ে নির্জন বাগানে গিয়ে প্রেমালাপ করতে থাকলে গ্রামবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
বরগুনা থানার উপ-পরিদর্শক বশির আলম আমাদের বরিশাল ডটকমকে জানান, মনিকা বাদী হয়ে তার প্রেমিক আশিষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |