|
| | | | বরগুনায় বন্দর ক্লাবের কমিটি গঠনঃ জাহাঙ্গীর সভাপতি, দিলীপ সম্পাদক
 বরগুনা বন্দর ক্লাব কমিটি
বরগুনা, ১৪ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা এসোসিয়েশন ক্লাব (বন্দর ক্লাব) এর নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা ১৩ মে রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল রোববার বরগুনা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীরকে সভাপতি, বাবু দিলীপ কর্মকারকে সাধারণ সম্পাদক ও রেজাউল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিার অন্যান্য সদস্যরা হচ্ছেন- পৌর মেয়র শাহাদাত হোসেন বাবুল- উর্দ্ধতন সহ-সভাপতি, আলহাজ্ব জহিরুল হক পনু- সহ-সভাপতি, সামছুল আলম খোকন শরীফ- যুগ্ম সম্পাদক, বাবু সন্তোষ কর্মকার- কোষাধ্যক্ষ, মইনদ্দিন আসাদ- প্রচার সম্পাদক, আবদুস সোবহান- দপ্তর সম্পাদক, মোঃ নজরুল ইসলাম- সাংস্কৃতিক সম্পাদক, বাবু উত্তম কর্মকার-ক্রীড়া সম্পাদক, মোঃ কবিরুর রহমান- সমাজকল্যান সম্পাদক, মোঃ কাওছার উদ্দিন- আইন বিষয়ক সম্পাদক, মোঃ সুলতান আহম্মেদ- সাহিত্য ও পাঠাগার সম্পাদক ও মোসাম্মৎ ছবি- মহিলা বিষয়ক সম্পাদিকা।
এই কমিটি আগামী ৩ বছরের জন্য বন্দর ক্লাবের সার্বিক উন্নয়নে কাজ করবে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |