Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:৫৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে অধ্যক্ষের নির্যাতনে দুই ছাত্রী হাসপাতালে
১৫ May ২০১২ Tuesday ৮:১২:১৯ PM
Print this E-mail this

বেতাগীতে অধ্যক্ষের নির্যাতনে দুই ছাত্রী হাসপাতালে


বরগুনা, ১৫ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বেতাগীতে অধ্যক্ষের ডাস্টারের আঘাতে তিন ছাত্রী গুরুত্বর আহত হয়েছে। এদের মধ্যে আহত দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও আতংক বিরাজ করলেও ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাছে কর্তৃপক্ষ।

১৪ মে সোমবার সকাল সাড়ে ১১ টায় বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল আমিন ক্লাস পরিদর্শনকালে অসুস্থ থাকার কারনে স্কুলে না আসার অপরাধে সপ্তম শ্রেনীর ছাত্রী রেসমা আক্তার, রিনা আক্তার ও লাকি আক্তারকে বেঞ্চের নিচে মাথা রেখে ডাস্টার দিয়ে বেদম প্রহার করে। এতে রেসমা ও রিনা জ্ঞান হারিয়ে ফেললে তাদের বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, এ অমানবিক ঘটনা ঘটানোর পরেও আহত শিক্ষার্থীদের হাসপাতালে না নিতে অধ্যক্ষ নিষেধ করে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে অভিভাবকরা ছাত্রীদের হাসপতালে ভর্তি করে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও শিক্ষার্থীদের মধ্যে আতংক রিবাজ করছে। অপরদিকে অধ্যক্ষ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনসহ সাংবাদিকদের নিকট অভিযোগ ও থানায় মামলা না করার জন্য অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

বেতাগী হাসপাতালে চিকিৎসক সোহেল মৃধা জানান, শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে অধ্যক্ষ মোঃ রফিকুল আমিন শিক্ষার্থীদের ডাস্টার দিয়ে আঘাতের কথা অস্বীকার করে বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে দাড় করিয়ে রাখার কথা স্বীকার করেছেন।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com