|
| | | | পৌরসভা নির্বাচনে বরিশাল আ’লীগের অদৃশ্য বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে
বরিশাল জেলার ৫ পৌরসভার ৫টিতেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। এরা সবাই ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনিত প্রার্থী। যদিও এবারের বরিশাল জেলার প্রায় প্রতিটি পৌরসভায় আ’লীগের সমর্থিত প্রার্থীর বিপরীতে দলীয় বিদ্রোহী প্রার্থী ছিল। কোন কোন এলাকায় আ’লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী ছিল। যার একটি অংশ বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শওকত হোসেন হিরনের আশির্বাদপুষ্ট ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরো স্পষ্ট করে দেয় মেয়র হিরনের অনুসারীরা। কারন নির্বাচনের দিন পর্যন্ত বাকেরগঞ্জ পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী মাহাবুব হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে দেখা গেছে হিরনপন্থী বহিষ্কৃত যুবলীগ নেতা আবুয়াল হোসেন অরুনকে। এই অরুন কিছুদিন আগে ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিকে শারিরিকভাবে লাঞ্ছিত করে শিরোনাম হয়েছিল। জানা গেছে অরুন দলে বর্তমানে বহিষ্কৃত থাকায় মেয়র হিরন তাকে দিয়েই তার সমর্থনপুষ্ট আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান। যাতে সাংগঠনিক কোন ব্যবস্থা নেয়া না যায়। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দলীয় সকল নেতাকর্মীকে আ’লীগের সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনে মাঠে কাজ করতে নির্দেশ দেন, সেখানে বরিশালের প্রেক্ষাপটে হিরনপন্থী নেতাকর্মীদের কয়েকজন আ’লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা যায়। এখন প্রশ্ন উঠছে, বিদ্রোহী প্রার্থী হওয়ায় যদি আ’লীগ থেকে বহিষ্কার করা হয়, তবে তাদের পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করা নেতাকর্মীদের বিরুদ্ধে আ’লীগ কি ব্যবস্থা নিবে? এমন প্রশ্নের জবাবে, বরিশাল আ’লীগের এক বর্ষীয়ান নেতা বলেন, বিদ্রোহী প্রার্থীদের সাথে সাথে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সমর্থন দেয় তাদেরও বিচার হওয়া দরকার। যাতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আর কেহ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সূত্র জানায়, পৌর নির্বাচন নিয়ে বরিশাল আ’লীগের এই বিভাজনের সূত্রপাত হয় দলীয় প্রার্থী মনোনীত করার মধ্য দিয়ে। যদিও আবুল হাসানাত আব্দুল্লাহর আগৈলঝাড়াস্থ বাসভবনে জেলার ৫ টি পৌরসভার প্রার্থীতা নিয়ে আলাদা আলাদা সভা করা হয়। সেখানে সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আবুল হাসানাত আব্দুল্লাহ দলীয় প্রার্থীতা ঘোষণা করেন। তারপরেও মেয়র হিরনের সমর্থনপুষ্ট প্রার্থীরা বেশ কয়েকটি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। যা আ’লীগের সমর্থিত প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আবুল হাসানাত আব্দুল্লাহ প্রতিটি নির্বাচনী এলাকার মহাজোট প্রার্থীদের পক্ষে দিনরাত নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন। আবুল হাসানাত আব্দুল্লাহর প্রচেষ্টায় এতকিছুর পরও এবারের পৌর নির্বাচনে তার সমর্থিত প্রার্থীরাই শেষ হাসি হাসলো। এই পৌর নির্বাচনে গৌরনদী পৌরসভা থেকে হারিছুর রহমান হারিছ, মেহেন্দিগঞ্জ পৌরসভা থেকে কামালউদ্দিন খান, বানারিপাড়া পৌরসভা থেকে গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বাকেরগঞ্জ পৌরসভা থেকে লোকমান হোসেন ডাকুয়া, মুলাদী পৌরসভা থেকে শফিকুজ্জামান রুবেল আ’লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
| |