Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৭:৫৪ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় দুর্নীতির প্রতিবাদে ইউএনও অবরুদ্ধ
২৫ April ২০১৬ Monday ৫:২৮:৩৬ PM
Print this E-mail this

বামনায় দুর্নীতির প্রতিবাদে ইউএনও অবরুদ্ধ
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তহমিনা বেগমের বিরুদ্ধে আত্মসাতকৃত টাকা ফেরতের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও)বাস ভবন ঘেড়াও কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) রাত ৯ টায় ভুক্তভোগী আনসার ভিডিপির সদস্যরা এই ঘোড়াও করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন হাওলাদার ভুক্তভোগী আনসার ভিডিপির সদস্যদের ভাতা ও উৎকোচের টাকা ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেয়ার জন্য উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তহমিনা বেগমকে নির্দেশ দেন।

ভুক্তিভুগীরা অভিযোগ করেন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তহমিনা বেগম ও তার স্বামী মো. জাকির হোসেন জোমাদ্দার সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বামনা উপজেলার ৩৬টি ভোট কেন্দ্রে আইন শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা ৬১২ জন আনসার ভিডিপির সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা করে নেয়া ৩ লাখ ৬৭ হাজার ২শত উৎকোচ নেন।

এদিকে আজ সোমবার সকালে আনসার ভিডিপির সদস্যরা তাদের ভাতা এবং উৎকোচের টাকা ফেরত আনতে গেলে, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তহমিনা বেগম তাদের উৎকোচের টাকা ফেরত না দিয়েও সরকারি বরাদ্দকৃত ১৭৫০টাকা ভাতার স্থলে ১৫০০টাকা করে দিচ্ছে।

এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাহমিনা বলেন, ইউএনও আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ নয়। যার জন্য তার কথা শুনতে আমি বাধ্য নহে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com