Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৬:৪০ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় হাতের স্পর্শে উঠে যাচ্ছে কার্পেটিং
২৮ June ২০২৬ Sunday ৪:১৫:৩০ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় হাতের স্পর্শে উঠে যাচ্ছে কার্পেটিং


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন তালবাড়ি সড়কের সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বৃষ্টির পর কার্পেটিংয়ের কাজ করা হলেও স্থানীয়দের প্রতিবাদে কর্ণপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই মানুষের হাতের স্পর্শে রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও এলজিইডি সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার মাহিলাড়া-আম্বুলা-ছয়গ্রাম-পয়সারহাট সড়কের বাগধা ইউনিয়নের তালবাড়ি এলাকার ৫৪০ মিটার সড়ক সংস্কারের জন্য ২০২৫ সালের অক্টোবর মাসে ২৪ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকার মো. আসাদুজ্জামানের মালিকানাধীন মেসার্স সরদার ট্রেডিং কাজটি পায়। একই বছরের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে কাজ শুরু করার জন্য চিঠি দেওয়া হয়। 

অভিযোগ রয়েছে, মূল ঠিকাদার প্রতিষ্ঠান থেকে আগৈলঝাড়া উপজেলার দলিল লেখক মো. জাকির মোল্লার কাছে কাজটি ক্রয় করেন। পরে তারা কাজের নিয়মনীতি অনুসরণ না করে বৃষ্টির পর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের উপস্থিতিতে সম্প্রতি কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করেন।

স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় মানুষের হাতের স্পর্শেই রাস্তার কার্পেটিং উঠে যেতে শুরু করে। কার্পেটিংয়ের আগে সড়ক যথাযথভাবে পরিষ্কার করা হয়নি। এমনকি ময়লার ওপরই কাজ করা হয়েছে। এছাড়া পাথরের সঙ্গে প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

কাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা জাকির মোল্লা বলেন, বৃষ্টির সময় এক গাড়ি ঢালাইয়ের মাল এলেও আমি তখন কাজ না করার জন্য বাধা দিয়েছিলাম। কিন্তু প্রকৌশলী অফিসের এসও (সাইট অফিসার) বলেন, কোনো সমস্যা হবে না, কাজ শেষ করতে হবে। সে কারণেই এখন এই সমস্যা হয়েছে।

ওই সড়কে চলাচলকারী ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি ভাল হতো, তাহলে দেশের আরও উন্নয়ন হতো এবং এই রাস্তার কাজও ভালো হতো। আমাদের ভাঙাচোরা সড়কে চলাচল করতে হতো না।

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমি কাজ শুরু করিয়ে সেখান থেকে চলে এসেছি। পরে কী হয়েছে, তা আমার জানিনা। যেখানে কার্পেটিং উঠে গেছে, সেখানে পুনরায় কাজ করে দেখা হবে।

উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, কাজে অনিয়মের অভিযোগের বিষয়ে বরিশাল এলজিইডি বিভাগের কর্মকর্তারা এসে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত এ কাজের বিল দেওয়া হয়নি। পুনরায় কাজ করে না দিলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com