Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৫:২৪ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » বিদ্যুৎ সংযোগে প্রায় ১০ লাখ টাকা উৎকোচ: মেলেনি বিদ্যুত
২৪ May ২০১৬ Tuesday ২:০৩:০৮ PM
Print this E-mail this

বিদ্যুৎ সংযোগে প্রায় ১০ লাখ টাকা উৎকোচ: মেলেনি বিদ্যুত
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ১২০টি পরিবারের কাছ থেকে প্রতরণা করে ৯ লাখ ৬০ হাজার টাকা উৎকোচ উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার দক্ষিণ রামনা গ্রামের মো. শাহ আলম ঘরামীর ছেলে মো. শহীদুল ইসলাম, মো. রশিদ মল্লিকের ছেলে মো. ফোরকান মল্লিক প্রায় এক বছর পূর্বে উপজেলার দক্ষিণ রামনা গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ১২০টি পরিবারের কাছ থেকে গ্রাহক প্রতি ৮হাজার করে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করছেন।

কিন্তু এক বছর অতিক্রম হলেও গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ পাওয়া তো দূরে কথা দক্ষিণ রামনা গ্রামে বিদ্যুতের লাইন নির্মাণের কাজই শুরু হয়নি। তাই ভূক্তভোগী ১২০ টি পরিবার তাদের সমূদয় টাকা ফেরত পাওয়ার জন্য প্রতারকদের বিচার চাইছেন।

উপজেলার দক্ষিণ রামনা গ্রামের মো. হালিম ঘরামী জানান, তার কাছ থেকে একই বাড়ীর মো. শহীদুল ইসলাম বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ৫হাজার ৫শত টাকা নিয়েছে। টাকা দেয়ার পর এক বছর অতিক্রম হলেও সে বিদ্যুৎ সংযোগ পায়নি।

এ বিষয়ে অভিযুক্ত মো. শহীদুল ইসলাম বলেন, সে (শহীদুল ইসলাম) এবং মো. ফোরকান মল্লিক ঐ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ৬৬টি পরিবারের কাছে ১হাজার টাকা করে উত্তোলন করেছেন। আর বিদ্যুৎ সংযোগের জন্য প্রতিটি পরিবারের আরো ৬ হাজার/৭হাজার টাকা খরচ হবে।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

অভিযুক্ত মো. ফোরকান মল্লিক বলেন, জেনারেল কোটায় বিদ্যুৎ সংযোগ আনা হচ্ছে। উপজেলার দক্ষিণ রামনা গ্রামের ৩.৬৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন পল্লী বিদ্যুৎ এর চেয়ারম্যান এর মাধ্যমে পাশ করানো হয়েছে। তাতে আমার ৩ লক্ষাধিক টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। লাইন নির্মাণের মালামাল আসার পরে আরো টাকা দিতে হবে। তার জন্য গ্রাহক প্রতি ৮হাজার টাকা করে খরচ হবে। তবে এলাকা থেকে ৬০/৬৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

তিনি আরো বলেন, শুধু তাদের সংযোগের জন্য উৎকোচ দিতে হয়েছে তা নয় জেনারেল কোর্টার সকল বিদ্যুৎ সংযোগের জন্য উৎকোচ দিতে হয়।

এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. গোলাম সারোয়ার মোর্শ্বেদ জানান, নতুন বিদ্যুৎ সংযোগের নামে একটি প্রতারক চক্র দীর্ঘদিন থেকে গ্রাহকদের সাথে প্রতরণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। বামনা উপজেলার রুহিতা গ্রামে এই ধরনের একটি চক্রকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এ ঘটনায়ও তদন্ত সাপেক্ষে প্রতারকদের বিরুদ্ধে আমরা আইননানুগ ব্যবস্থা গ্রহন করব।

সম্পাদনা: বরি/প্রেস/মপ


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com