Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৫:৫৮ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় মাদরাসা শিক্ষক হাজতে
১৬ June ২০১৬ Thursday ৪:২৬:৪০ PM
Print this E-mail this

বামনায় মাদরাসা শিক্ষক হাজতে
মিজানুর রহমান টিপু, বামনা


justice-court-adalat আইন আদালত বিচার বিচারক মামলাবরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা রশীদিয়া দাখিল মাদরাসার শিক্ষক আবু সালেহ ও তার ভাই মো. ইদ্রিসুল আলমকে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুধবার (১৫ জুন) জেল-হাজতে পাঠায়।

ঘটনার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বামনা উপজেলার গুদিঘাটা বৈকালীণ বাজারের সাইক্লোন শেল্টার এর পূর্ব পাশের সড়কে প্রতিপক্ষ মো. ইদ্রিসুল আলম (৪০), আবু সালেহ (৩০), আবু ইউসুফ (৫৫), আমিনুল ইসলাম (৩৫), বাকী বিল্লাহ (৫০) এবং আবুল কালাম (৪০) গ্রুপের হামলায় মো. সিরাজুল ইসলাম সিরাজ (৩২), মো. হাবিবুর রহমান (৫৫) এবং গোলাম সরওয়ার (৪০) গুরুতর আহত হয়েছে।

আহতরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত মো. সিরাজুল ইসলাম সিরাজের ভাই মো. সামিরুল ইসলাম (সবুজ) বাদী হয়ে ১৩ জুন বামনা থানায় মামলা দায়ের করে। যার মামলা নম্বর-১৩।

উক্ত মামলার আসামিরা বুধবার বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, আদালত উপজেলার চলাভাঙ্গা রশীদিয়া দাখিল মাদরাসার শিক্ষক আবু সালেহ ও তার ভাই মো. ইদ্রিসুল আলমের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

আর অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।

এদিকে জামিনে আসার পর আবু ইউসুফ এর নেতৃত্বে অন্য আসামিরাসহ ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের বড় ভাই মো. আব্দুল জলিল বাদী পক্ষদের হুমকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com