Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৭:১৬ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১
১৭ November ২০১৬ Thursday ৭:৪৩:০০ PM
Print this E-mail this

বামনায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১
মিজানুর রহমান টিপু, বামনা


বামনায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১বরগুনার বামনায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের কালাইয়া এলাকার রশিদ মেম্বরের বাড়ীর সম্মূখ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল চালক ঘটনা স্থলেই মারা যায় এবং মোটর সাইকেলের আরোহী দুজনকে আশংকা জনক অবস্থায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করেন।

আহতরা হলেন, বরগুনার তালতলী উপজেলার বেহালা গ্রামের চিত্ত রঞ্জন হালদারের ছেলে চিন্ময় হালদার (৩২) এবং বরগুনার বাওয়ালকর গ্রামের মো. পনু গোলদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহতরা ভাড়ায় মোটর সাইকেলে মঠবাড়ীয়া যাওয়ার পথে বামনা উপজেলার চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের কালাইয়া এলাকার রশিদ মেম্বরের বাড়ীর সম্মূখ সড়কে বিপরীত দিক থেকে আসা রাফিণ শাফিন নামের ঢাকা গামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দূর্ঘটনা স্থলেই মোটর সাইকেল চালক নিহত হয় এবং আরোহী দুই জনকে চিকিৎসার জন্য বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com