Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৭:২৩ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » সাহিত্য » মিশরে ৭০০০ বছরের প্রাচীন শহরের সন্ধান
২৫ November ২০১৬ Friday ৫:৩১:৪৫ PM
Print this E-mail this

মিশরে ৭০০০ বছরের প্রাচীন শহরের সন্ধান
অনলাইন ডেস্ক


মিশরে ৭০০০ বছরের প্রাচীন শহরের সন্ধানমিশরে অন্তত সাত হাজার বছরের প্রাচীন এক শহরের সন্ধান পেয়েছেন গবেষকরা। সেই শহরে রয়েছে এমন কয়েকটি সমাধি, যা ইতিহাসের অনেক অজানা তথ্য তুলে ধরবে। এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দি গার্ডিয়ান।

প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, এমন সব প্রমাণ মিলেছে যা থেকে মনে হয় প্রাচীন মিশরে গোড়ার দিকে শহরটি জমজমাট ছিল।

৭০০০ বছরের বেশি প্রাচীন শহরটি রয়েছে নীল নদের পাশে অ্যাবিডস এলাকায়। এক মিশরীয় দেবী মন্দিরের সংলগ্ন এই শহরে মিলেছে বাড়িঘর, তখনকার মানুষের ব্যবহৃত জিনিসপত্র এবং বহু সমাধি। বিশেষজ্ঞদের দাবি, সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি তৈরি করতেন এমন ব্যক্তিদের কবর রয়েছে এই শহরে। অন্তত ১৫টি এমন সমাধি রয়েছে যাদের সামাজিক অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ।

পর্যটক মহলে শহরটি ঘিরে আগ্রহ বাড়ছে। স্থানীয় পর্যটন সংস্থাগুলি নতুন স্থানটি দেখাতে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে।

২০১১ সালে গণঅভ্যুত্থানে মিশরের ক্ষমতা থেকে সরতে হয় একনায়ক হোসনি মুবারককে। তার পর থেকে লাগাতার আন্দোলন ও অস্থির অবস্থা চলেছে মিশরে।এতে ক্ষতি হয়েছে পর্যটন শিল্পের।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com