ঢাকা-চট্টগ্রাম থেকে মাস্কাটে প্রতিদিন ইউএস-বাংলার ফ্লাইট সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে সপ্তাহের সাতদিনই ফ্লাইট চালু হতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ও চট্টগ্রাম থেকে রাত ১০টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। পৌঁছাবে মাস্কাটের স্থানীয় সময় রাত ২টায়।
মাস্কাট থেকে প্রতিদিন স্থানীয় সময় রাত ৩টায় চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সকাল ১০ টা ৪০ মিনিটে।
আগামী শনিবার (১৪ জানুয়ারি) থেকে এ সেবা চালু করতে যাচ্ছে দেশের অন্যতম সেরা এ এয়ারলাইন্সটি।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে মাস্কাটের ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা। রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা। চট্টগ্রাম থেকে মাস্কাটের সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫৭ টাকা। সব ভাড়ায় ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিগগিরই সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজুহ, দোহাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা।
|