Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ২:২২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় আগুনে ১১ বসতঘর ভস্মীভূত
১১ February ২০১৭ Saturday ১২:০০:৪৬ PM
Print this E-mail this

বামনায় আগুনে ১১ বসতঘর ভস্মীভূত
বামনা প্রতিবেদক


বামনায় আগুনে ১১ বসতঘর ভস্মিভূতবরগুনা জেলার বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের ঐতিহ্যবাহী জোমাদ্দার বাড়িতে ভয়াবহ আগুনে ১১টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মো. শাহজাহান জোমাদ্দার, এনায়েত কবীর দুলাল জোমাদ্দার, মো. মতলেব জোমাদ্দার, মো. টুলু জোমাদ্দার, মো. জাফর জোমাদ্দার, আ. রহমান জোমাদ্দার, মো. মাহবুব জোমাদ্দার, মো. আমির জোমাদ্দার, মো. হেমায়েত জোমাদ্দার, মো. সরোয়ার জোমাদ্দার ও মো. সোহেল জোমাদ্দার।

খবর পেয়ে রাতেই বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা জানান, বৈদ্যুতিক শক সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com