Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ২:৩১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » ঝালকাঠির খাল থেকে বরগুনার যুবকের লাশ উদ্ধার
২২ February ২০১৭ Wednesday ১:১৪:০০ PM
Print this E-mail this

ঝালকাঠির খাল থেকে বরগুনার যুবকের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক


jhalakathi-news-map ঝালকাঠি সংবাদ মানচিত্রঝালকাঠি নেছারাবাদে একটি খাল থেকে আল-আমিন মুন্সি (৩০) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে নেছারাবাদের দর্জি বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সে বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের হয়দার আলী মুন্সির ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রামের বাড়ি থেকে ঝালকাঠি নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা চত্বরে বার্ষিক ওয়াজ মাহফিলের যোগ দেওয়ার জন্য আসেন আল আমিন। বুধবার সকালে মাহফিলে আসা মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য খালে ওজু করতে গেলে আল-আমিনের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ঝালকাঠি থানার এসআই মো. শাহ জালাল জানান, ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার চোখের ওপরে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। ওজু করতে গিয়ে গাটলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানাযাবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com