বামনায় ৩২০ পিস ইয়াবাসহ স্কুলছাত্র আটক মিজানুর রহমান টিপু , বামনা
বরগুনার বামনা উপজেলায় ৩২০পিস ইয়াবা বড়িসহ জহিরুল হক নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার (১০ মে) রাত ৯টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
আটক জহিরুল হক বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা ছোট লবনগোলা গ্রামের বারেক হাওলাদারের ছেলে। সে বরগুনার ছোট লবনগোলা হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বামনা থানার এসআই জাহাঙ্গীর ও সেরাজ জানান, সন্দেহজনক ভাবে জহিরুল হককে আটকের পর তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জহিরুল প্রাথমিকভাবে দায় স্বীকার করেছেন। তাছাড়া বামনার ডৌয়াতলা এলাকার ওয়াসিম নামের এক ব্যক্তির কাছে বড়ি গুলো নিয়ে যাচ্ছিল সে।
আটক জহিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে বরগুনা জেল কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |