Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১১:৩৭ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলার চরফ্যাশনে বজ্রপাতে ১ জন নিহত
৮ April ২০১২ Sunday ১:৩৭:৪৮ PM
Print this E-mail this

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে ১ জন নিহত


ভোলা, ৮ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ৭ এপ্রিল শনিবার দুপুরে বজ্রপাতে ১ জন নিহত হয়েছে। নিহতের নাম মোঃ ইউনুস (৫০)। সে রসুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

অপরদিকে, দলিলখা বেপারী বাজার এলাকায় বজ্রপাতে ২ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন-শাজাহান (৪০) ও খোকন (৩৫)। আহত দু’জনেই বেপারী বাজার এলাকার বাসিন্দা। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ এপ্রিল শনিবার দুপুর ২ টার একটু পরে ইউনুস স্থানীয় দক্ষিণ আইচা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে, একই সময় দলিলখা বেপারী বাজার এলাকায় স-মিলে কাজ করার সময় বজ্রপাতে শাজাহান (৪০) ও খোকন (৩৫) নামে দুই শ্রমিক আহত হয়েছেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com