Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৫:৪৪ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » আল্লামা শফিকে নিয়ে কূটক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২২ September ২০২০ Tuesday ৩:৩৯:০৪ PM
Print this E-mail this

আল্লামা শফিকে নিয়ে কূটক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ

হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফী গত ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আলেম সমাজ ও সাধারণ মানুষের মাঝে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের সর্বস্তরের জনগণ।

আল্লামা শাহ আহমেদ শফীর মৃত্যুতে হামজা রহমান অন্তর নামে একব্যক্তি কূটক্তি করে ফেইজবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি থেকে পোষ্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তার সেই স্ট্যাটাসের প্রতিবাদে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের উদ্যোগে দৌলতখান পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ তৌহিদী জনতা হামজা রহমান অন্তরের বিচারের দাবীতে শ্লোগান দিতে থাকে। মিছিলে দলমত নির্বিশেষে সকল ধর্ম প্রাণ মুসলমালন অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে দৌলতখান উপজেলা মার্কায মসজিদের সামনে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা হামজা রহমান অন্তরের বিচারের দাবীতে কঠোর হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মাহাবুবুর রহমান , মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল্লাহ সাহেব, মাওলানা মুসলেউদ্দিন, মাওলানা নোমান কাশেমী সাহেব, মাওলানা ফয়জুল্লাহ , প্রতিবাদ সভায় দোয়া মোনাজাত পরিচলানা করেন মাওলানা শফী উদ্দিন সাহেব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com