Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ২:০০ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন
১৮ October ২০২০ Sunday ৪:৩১:৪৪ PM
Print this E-mail this

দৌলতখানে পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন


মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১৮অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পৌর যুবদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে পৌর যুবদলের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে আলমগীর হোসেনকে পৌর যুবদলের আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

সভায় পৌর যুবদলের সাবেক সভাপতি ফরাজী আবদুল কাদের এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জহুরের সঞ্চালনায়  সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি  হাজী আবুবকর ছিদ্দিক, বিশেষ অতিথি পৌর বিএনপির সহ-সভাপতি হাজী আকবর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল , সাংগঠনিক সম্পাদক কাজি মোহাম্মদ কামাল, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক মাহাবুব মোরশেদ কুট্টি, সাবেক উপজেলা যুবদল সাধারন সম্পাদক মোশিয়ুর রহমান লিটন  , সহ সাংগঠনিক মোঃ জুয়েল মাহমুদ  জুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মির্জা মনির, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুন্সি মোহাম্মদ রাসেলসহ বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত  ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com