Home » দৌলতখান » ভোলা » ভোলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
৪ December ২০২০ Friday ৪:৩২:০৪ PM
ভোলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
অচিন্ত্য মজুমদার, ভোলা।।
ভোলার দৌলতখানের বাংলাবাজার এলাকায় ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন মীরন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কে পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন সদর উপজেলার কানাইনগর গ্রামের মৃত সালাউদ্দিন মাষ্টারের ছেলে। স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন তার মাদরাসা পড়ুয়া ছেলের সঙ্গে দেখা করে চরফ্যাশন থেকে ভোলা ফিরছিলেন। পথে বাংলাবাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, ঘাতক ট্রলিটি জব্দ করা হলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাদতন্তের জন্য ভোলা সদরে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার