দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে লালমোহনে নাগরিক সংবর্ধনা দিয়েছেন।
বুধবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার নাগরিকগন এমপি শাওনকে এ সংবর্ধনা দেন।
এসময় লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
চতুর্থ বারের মতো দলীয় মনোনয়ন হাতে পেয়ে মঙ্গলবার ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। বুধবার সকালে লালমোহনের নাজিরপুর লঞ্চঘাটে এসে পৌছেন নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় নেতাকর্মীরা মিছিলে মিছিলে মূখরিত করে তোলে লালমোহন পৌর শহর ও নাজিরপুর বাজার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)