Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ২:১৬ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলার দৌলতখানে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
১৮ January ২০২৪ Thursday ৫:৪০:৫১ PM
Print this E-mail this

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ


জেলার দৌলতখান উপজেলায় আজ জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ২৩টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এসব বকনা তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

নির্বাহী কর্মকর্তা পাঠান মো: সাইদুজ্জামানের সভাপতিত্বে বাছুর বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আযাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মাহফুজ হাসনাইন।

এর আগে উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ৩৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com